শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২০-০৯-০৭
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে ১৯০ দশমিক ৪৪২ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগে আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন- কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চৌধুরী, গুদামের খ-কালীন পরিচ্ছন্নতাকর্মী মো. শাহজাহান প্রকাশ মিন্টু, নিরাপত্তাপ্রহরী নিজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দফতরের স্প্রে ম্যান মো. শাহজাহান (বর্তমানে কুতুবদিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দফতরে নিযুক্ত), মেসার্স হিমায়ন সি-ফুডসের প্রোপ্রাইটর ও কক্সবাজার শহরের টেকপাড়ার শিকদার মহল এলাকার জানে আলমের স্ত্রী দিলরুবা হাসান এবং মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ও শহরের ঝাউতলা গাড়িরমাঠ এলাকার মাস্টার শফিকুর রহমানের ছেলে সেলিম রেজা।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি করেছেন। এরই মধ্যে মামলার প্রধান আসামি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চৌধুরী গ্রেফতার হয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বলেন, ক্ষমতার অপব্যবহার করে ১৯০ দশমিক ৪৪২ মেট্রিক টন সরকারি চাল, যার বাজার মূল্য ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা আত্মসাৎ করেন আসামিরা। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগসাজশে এসব চাল গায়েব করা হয়েছে। দ-বিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সনদের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় এটা শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এর আগে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আফিফ আল মাহমুদ ভূঁইয়া ২৯ জুলাই কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দেন। দুদকের তফসিলভুক্ত বিধায় অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে পাঠায় থানা পুলিশ।
জানা গেছে, ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১০ দিনে ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজার মাধ্যমে কক্সবাজার সদর এলএসডি থেকে ৩০২ দশমিক ৬৭৯ মেট্রিক টন চাল বড়ঘোপ খাদ্যগুদামে পাঠানো হয়। সেখান থেকে ১৯০ দশমিক ৪৪২ মেট্রিক টন সরকারি চাল গায়েব করে দেন আসামিরা।
Edited By benzamin : 2020-9-07, Monday, Updated at 19.23pm
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited